তেজকুনিপাড়ায় আবাসিক ভবনের গ্যাস রাইজারে আগুন
প্রতীকী ছবি
রাজধানীর তেজকুনিপাড়ায় আবাসিক ভবনের নিচ তলায় গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান জানান, ১৬৫ তেজকুনিপাড়ায় ৬ তলা বিশিষ্ট আবাসিক ভবনের নিচ তলায় গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি ইউনিট পাঠানো হয়। সর্বশেষ ১১টা ৪৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জেইউ/এমএসএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪