৯-২টা ভোট হবে ২১ ওয়ার্ডে
দেশের ২১ জেলা পরিষদে সাধারণ-সংরক্ষিত ওয়ার্ডের শূন্যপদে ভোটগ্রহণ ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৬ জুলাই) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নথিতে এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, ‘জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬-এর বিধি ২৭ অনুসারে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’
২৫ জুলাই যেসব ওয়ার্ডে ভোট হবে, সেগুলো হলো- পঞ্চগড়ের ৯, দিনাজপুরের ৬, রংপুরের ৪, কুড়িগ্রামের ৪, বগুড়ার ৯, মাগুরার ১, নড়াইলের ৯, বরগুনার ৭, বরিশালের ৭, ময়মনসিংহের ১ ও ২, গাজীপুরের ৯, টাঙ্গাইলের ৯ ও ১৫, ঢাকার ৩, সুনামগঞ্জের ৩, ব্রাহ্মণবাড়িয়ার ৮, কুমিল্লার ১০, নোয়াখালীর ১০ এবং কক্সবাজারের ৭ নম্বর ওয়ার্ড।
পিডি/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বিল পরিশোধ না করে বেরিয়ে যাওয়া বন্ধে গ্রাহকদের ভেতরে রেখে বাইরে তালা
- ২ বাড্ডায় জরুরি কাগজপত্রসহ ব্যাগ হারানোর ঘটনায় জিডি, ফেরত দিতে আহ্বান
- ৩ পাম্পের জন্য নির্ধারিত তেল সরবরাহ করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী
- ৪ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ
- ৫ আশ্রয়ণ প্রকল্পে অনিয়মে শাস্তি পেলেন সিনিয়র সহকারী সচিব রুম্পা