শিক্ষকদের নিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন অর্থমন্ত্রী
স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার বিকেলে সিলেটে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি বক্তব্য প্রত্যাহার করেন।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আন-ইনফরমেশন শব্দের বাংলা অর্থ না পাওয়ায় তিনি জ্ঞানের অভাব বলেছিলেন। তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, এ ধরনের বক্তব্য দেয়া আমার ঠিক হয়নি। এর জন্য আমি দুঃখিত। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছে। এই কর্মবিরতির কোনো জাস্টিফিকেশন নেই। তারা জানেই না পে-স্কেলে তাদের জন্য কী আছে, কী নেই।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘ইচ্ছেমত’ পদোন্নতি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। যাকে তিনি আখ্যায়িত করেন ‘করাপট প্র্যাকটিস’ হিসেবে।
এএ
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ
- ২ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত
- ৩ চট্টগ্রামে র্যাবের অভিযানে ৭ মামলার পলাতক আসামি সাদ্দাম গ্রেফতার
- ৪ রাজারবাগে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
- ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে টরন্টোতে বাংলাদেশের সমর্থন কামনা