আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ব্লগার অভিজিত রায় ও সিলেটের অনন্ত বিজয় দাশ হত্যায় জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মো. আবুল বাশারকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে নিষিদ্ধঘোষিত সংগঠনটির গণমাধ্যম শাখার সদস্য জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসানকেও গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে র্যাব-৩ এর সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেইউ/এসআইএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মুক্তি আন্দোলন তীব্র, পাকিস্তান দিবসের কর্মসূচি বাতিল ঘোষণা
- ২ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ
- ৩ দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
- ৪ সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি
- ৫ ঈদযাত্রার নিরাপত্তায় মাঠে থাকবে সোয়াট, ডগ স্কোয়াড, অশ্বারোহী পুলিশ