শাহ আমানতে ইয়াবাসহ বিমানযাত্রী আটক
চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৮০ পিস ইয়াবাসহ দুবাইগামী এক বিমানযাত্রীকে আটক করা হয়েছে।
আটককৃত যাত্রীর নাম আহসানুল সগীর। শনিবার (৬ জুলাই) সকালে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) কাজী খায়রুল কবীর বলেন, সকালে বিমানবন্দরের চেকিং পয়েন্টে চট্টগ্রাম থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৪১৪ এর যাত্রী আহসানুল সগীর ইয়াবাসহ ধরা পড়েন।
তার ব্যাগ থেকে ৮৮০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।
আহসানুল সগীরের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলায়।
আবু আজাদ/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪