প্রগতি সরণিতে ২০০ দোকান উচ্ছেদ
ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর প্রগতি সরণিতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসির)।
রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সাজিদ আনোয়ার জানান, প্রগতি সরণির কুড়িল বিশ্বরোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে স্থাপিত প্রায় ২০০টি অস্থায়ী দোকান, ছাউনি, সাইনবোর্ড, দোকানের বর্ধিত অংশ, গেট, সিঁড়ি ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২০ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
আরও পড়ুন> রাজধানীর দুই রুটে বন্ধ হচ্ছে রিকশা
তিনি জানান, ডিএনসিসির ড্রেনের স্লাবগুলো ফুটপাতে গাড়ি তোলার র্যাম্প হিসেবে ব্যবহারের জন্য স্থানচ্যুত করার অপরাধে ৩টি গাড়ি শো-রুমের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, যানজট কমাতে আজ থেকে দুটি রুটে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে গাবতলী থেকে আসাদগেট হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত রিকশা চলাচল করবে না। এ ছাড়া কুড়িল বিশ্ব রোড থেকে রামপুরা হয়ে খিলগাঁও-সায়েদাবাদ পর্যন্ত রিকশাসহ অন্যান্য অবৈধ ও অননুমোদিত যানবাহন চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
এএস/এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪