বনশ্রীর একটি বাড়ি থেকে ১০ শিশু উদ্ধার
রাজধানীর বনশ্রীর একটি বাড়ি থেকে ১০ শিশুকে উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ। শনিবার দুপুরে রামপুরা বনশ্রীর সি ব্লকের ১০ নম্বর রোডে বাড়ি নং ৭ এর একটি কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি কয়েকটি শিশুকে এই বাসায় রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, এটি একটি এনজিও। এনজিওর কাজের জন্য শিশুগুদেরকে এখানে আনা হয়েছে। তবে আমরা ধারণা করছি পাচারের উদ্দেশ্যে এখানে আনা হয়েছে।
প্রাথমিকভাবে আসামি এবং শিশুদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে রামপুরা থানায় নিয়মিত ধারায় একটি মামলা করা হবে বলে জানান তিনি।
এআর/এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের
- ২ এফবিআইয়ের সঙ্গে সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইজিপির
- ৩ ঢাবিতে যদি ‘গাছের ডালে কাউয়া’ স্লোগান হয় তাহলে মানবাধিকার আসবে না
- ৪ ধামরাইয়ে গ্যাসের আগুনে দগ্ধ সুমনা মারা গেছেন
- ৫ ঢাবি শিক্ষক জামাল উদ্দীনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার