হাতি তাড়াতে গিয়ে পিষ্ট হয়ে প্রাণ গেল সিএনজিচালকের
ফাইল ছবি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতির পায়ে পিষ্ট হয়ে আবছার হোসেন (৫০) নামে এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বন্দর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বৈরাগ ইউনিয়ন পরিষদ চেয়্যারমান মো. সোলাইমান।
নিহত আবছার হোসেন দক্ষিণ বন্দর এলাকার বদিউজ্জামানের ছেলে। তার চার ছেলে ও চার মেয়ে রয়েছে।
চেয়্যারমান মো. সোলাইমান জানান, রোববার দক্ষিণ বন্দর এলাকায় হাতির পাল নামায় রাত আড়াইটার দিকে স্থানীয় লোকজন জড়ো হয়ে হাতির পালকে তাড়াচ্ছিল। একপর্যায়ে হাতির পায়ের নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এসআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪