বুড়িগঙ্গা তীরের ৪৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুড়িগঙ্গার প্রথম সেতুর (পোস্তাগোলা ব্রীজ) নিচ থেকে দোলেশ্বর খেয়াঘাট পর্যন্ত বুড়িগঙ্গা নদীর দক্ষিণপ্রান্তের ৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শহরের চারদিকের নদীসমূহ টেকসইভাবে দখল-দূষণমুক্ত করণের লক্ষ্যে ধারাবাহিক অভিযানের ৪৪তম দিনে মঙ্গলবার এ অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন অভিযানের এ তথ্য জানান।

উচ্ছেদের বিবরণ থেকে জানা গেছে, অভিযানে সাত তলা ভবন ১টি, এক তলা ৫টি, আধা-পাকা ১৭টি এবং ২১টি টিনের ঘরসহ মোট ৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অবমুক্ত করা হয়েছে ৩ একর জায়গা, নিলাম করা হয়েছে ৭৮ লাখ টাকা এবং জরিমানা করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার টাকা।
জানা গেছে, আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে কদমতলী-দোলেশ্বর খেয়াঘাটের দোলেশ্বর প্রান্ত (বুড়িগঙ্গা নদীর দক্ষিণপ্রান্তে) হতে উচ্ছেদ অভিযান শুরু হবে।
এএস/এমএসএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম
- ৩ বিলুপ্ত হতে যাওয়া অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
- ৪ শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণে কর্মচারীদের বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
- ৫ চৈত্র সংক্রান্তিতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি