মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা দেবে ভারত
প্রতিবছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে ভারত সরকার। ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে এই চিকিৎসাসেবা দেয়া হবে।
বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নতুন চালু করা ‘মুক্তিযোদ্ধা চিকিৎসাসেবা প্রকল্পের’ আওতায় এ বো দেয়া হবে। ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে বাংলাদেশের সব জেলা থেকে অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাছাই করবে। এ বছরই ১০০ জন মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করে এই চিকিৎসা সেবা দেয়া হবে।
এ বিষয়ক একটি বিজ্ঞাপন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে www.molwa.gov.bd ) এবং ১৬ জুলাই স্থানীয় ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় প্রকাশিত হয়েছে।
আবেদনকারীদের ওয়েবসাইট দেখে নির্ধারিত ফরমে ২২ আগস্টের মধ্যে নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।
জেপি/জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব