চাঁদ দেখা কমিটির সভা সোমবার
ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার অনুষ্ঠিত হবে। যিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষে সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হবে।
রোববার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
এসএ/একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ সহযোগিতা জোরদার ও সন্ত্রাস দমনে সিটিটিসির সঙ্গে এফবিআইয়ের আলোচনা
- ২ কোনো নেতার ভাষণ বাজানোর জন্য হয়রানি করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ঈদে বিনা টিকিটে যাত্রা ঠেকাতে কমলাপুরে থাকবে তিন স্তরের চেকিং
- ৪ সালিশ বৈঠকে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু
- ৫ চট্টগ্রামে গরুর শিংয়ের আঘাতে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর