১০ আগস্ট থেকে ঈদের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা
ঈদুল আজহা উপলক্ষে দেশের রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিকদের ছুটি শুরু হবে ১০ আগস্ট (শনিবার)। এছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটি বাদে বাকি দিনসমূহ কারখানা কর্তৃপক্ষ সাধারণ ডিউটি সমন্বয় করতে পারবেন।
রোববার (৪ আগস্ট) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির বৈঠক চলছে। চলমান বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত হবে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, টঙ্গী, পুবাইল, বোর্ডবাজার, গাজীপুর সদর, কাশিমপুর, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুর মাওনা, মিরের বাজার ও ভালুকা এলাকার পোশাক কারখানার শ্রমিকদের ১০ আগস্ট থেকে ছুটি শুরু হবে। এসব এলাকার কারখানা শ্রমিকদের ছুটি শেষ হবে ১৭ আগস্ট।
এছাড়া আশুলিয়া, কলমা, সাভার, হেমায়েতপুর, ধামরাই, জিরানি বাজার, বিকেএসপি, তুরাগ ও মানিকগঞ্জের এলাকার কারখানার শ্রমিকদের ছুটি শুরু হবে ১১ আগস্ট (রোববার) থেকে। এসব এলাকার শ্রমিকদের ছুটি শেষ হবে ১৮ আগস্ট।
উল্লেখিত তারিখের আগে কোনো কারখানা কর্তৃপক্ষ ইচ্ছা করলে ছুটি দেতে পারবেন। এসব এলাকা ছাড়া অন্যান্য এলাকার স্ব স্ব কারখানা কর্তৃপক্ষ নিজেদের রফতানির সাথে সমন্বয় করে ঈদের পূর্বে ছুটি দিতে পারবে বলে সভায় জানানো হয়।
এমইউএইচ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বিল পরিশোধ না করে বেরিয়ে যাওয়া বন্ধে গ্রাহকদের ভেতরে রেখে বাইরে তালা
- ২ বাড্ডায় জরুরি কাগজপত্রসহ ব্যাগ হারানোর ঘটনায় জিডি, ফেরত দিতে আহ্বান
- ৩ পাম্পের জন্য নির্ধারিত তেল সরবরাহ করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী
- ৪ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ
- ৫ আশ্রয়ণ প্রকল্পে অনিয়মে শাস্তি পেলেন সিনিয়র সহকারী সচিব রুম্পা