চট্টগ্রামে আরও ২৩ ডেঙ্গু রোগী শনাক্ত
চট্টগ্রামে নতুন করে আরও ২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৪ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোবাবর (৪ আগস্ট) আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন, ইউএসটিসি হাসপাতালে ১ জন, ম্যাক্স হসপিটালে ১ জন, ন্যাশনাল হাসপাতালে ২ জন, সিএসসিআরে ১ জন, পিপলস হাসপাতালে ১ জন, পোর্ট অথরিটি হাসপাতালে ১ জন ও মেট্রোপলিটন হাসপাতালে ২ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম পটিয়া উপজেলায় ২ জন ও হাটহাজারী উপজেলায় ১ ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জাগো নিউজকে জানান, আজ (রোববার) চমেক হাসপাতালে নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
সব মিলিয়ে রোববার (৪ আগস্ট) চট্টগ্রাম মহানগর ও উপজেলাসমূহে মোট ২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।
আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ অযাচিত ব্যক্তিদের প্রবেশরোধে রেলভবনে বসছে ‘ইলেকট্রনিক এন্ট্রি সিস্টেম’
- ২ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬ সিদ্ধান্ত
- ৩ চাঁদাবাজি নির্মূল ও ১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে
- ৪ সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী
- ৫ পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী