মক্কায় মারা গেলেন আরো এক হাজি
ফাইল ছবি
পবিত্র মক্কায় মারা গেলেন আবুল কাশেম সূফী (৪৫) নামে আরো একজন হাজি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর বিই-০২৬২৪৯৫। নিহতের বাড়ি চট্রগ্রাম জেলার কর্নফুলীর এলাহাবাদ এলাকায়।
সূত্র জানায়, রোববার বিকেল ৫ টার দিকে মক্কায় নিজ শয়ন কক্ষে আবুল কাশেম সূফী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাৎক্ষণিকভাবে মক্কার বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, পবিত্র হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত মক্কা ও মদিনায় মোট ত্রিশজন বাংলাদেশি হজ যাত্রী মারা গেছেন। এর মধ্যে ২৪ জন পুরুষ ও ৬ জন নারী। মক্কায় মারা গেছেন ২৩ জন এবং মদিনায় ৭ জন।
আরএম/এসআইএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক