মালিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি কনস্টেবলের মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত এক কনস্টেবল মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার নাম ফারুক। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফারুক বাংলাদেশ পুলিশের সদস্য। সে বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিএএনএফপিইউ-১ (রোটেশন-৫) মিনাসমা, মালিতে কর্মরত ছিল।
আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ কবে ঢাকায় আনা হবে এ বিষয়টি এখনও নিশ্চিত করেনি পুলিশ সদরদফতর।
এআর/বিএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব