রাবেয়া-রোকেয়াকে দেখে গেলেন প্রধানমন্ত্রী
এক মাথার যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ আগস্ট) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রাবেয়া-রোকেয়াকে দেখতে যান তিনি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, চিকিৎসার পর তাদের দু’জনের মাথা আলাদা করা হয়েছে। প্রধানমন্ত্রী তাদের সার্বিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।

এর আগে হাঙ্গেরিতে তাদের কয়েক দফা চিকিৎসার পর সিএমএইচে চূড়ান্ত অপারেশনে যুক্ত মাথা পৃথক করা হয়। রাবেয়া-রোকেয়ার বাড়ি পাবনার চাটমোহরে। তাদের বয়স সাড়ে তিন বছর। তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় সিএমএইচে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনকে দেখতে যান শেখ হাসিনা। সেখানে কিছু সময় অতিবাহিত করেন তিনি।
এইউএ/এনডিএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের