ওয়্যারড্রোব থেকে পাওয়া গেল ইয়াবা
রাজধানীর খিলগাঁওয়ে ৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতাররা হলেন-আবুল কাশেম (৫০), মো. হাসান (৩০) ও ফাতেমা বেগম (৩৫)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওবায়দুর রহমান জানান, সোমবার (১২ আগস্ট) রাতে খিলগাঁও থানার ৫৭/১ মেরাদিয়া নয়াপাড়ার বিসমিল্লাহ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে আবুল কাশেম ও হাসানকে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় কাশেমের হেফাজত থেকে ২ হাজার ৫০০ পিস ও হাসানের হেফাজত হতে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরবর্তী সময়ে তাদের দেয়া তথ্য মতে, ওই রাতেই রামপুরার বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে ফাতেমাকে গ্রেফতার করা হয়। তার ওয়্যারড্রোব থেকে আরও ৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ ।
জেইউ/এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের