চুলার আগুনে পুড়ল ১২ বসতঘর
ফাইল ছবি
চট্টগ্রামের রাউজান উপজেলায় রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে গেছে। বুধবার (১৪ আগস্ট) ভোরে আধারমানিক পূর্ব গুজরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (বুধবার) ভোরে আধারমানিক গ্রামে দুর্ঘটনাবসত রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে চারজন মালিকের ১২টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী