অনিয়মের অভিযোগে ফাঁড়ির ইনচার্জসহ দুই পুলিশ সদস্য প্রত্যাহার
ফাইল ছবি
নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন- চরণদ্বীপ ফকিরাখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ছানোয়ার ও কনস্টেবল রাশেদ।
প্রত্যাহারের নির্দেশ দিয়ে তাদের চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) দুপুরে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ এ আদেশ দেন।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুখী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চরণদ্বীপ ফকিরাখালী ফাঁড়ির ইনচার্জসহ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আনে এলাকাবাসী। পরে তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী