হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে শামীম আকতার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উবায়দুল্লাহ নগর বার্মাটিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ ওই এলাকার মো. আবুল কাশেমের স্ত্রী।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জাগো নিউজকে জানান, সকাল ১০টার দিকে নিজ বসতঘরের ছাদের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শামীমের ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। নিজেরাই মরদেহ নিচে নামিয়ে ফেলেন। বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’
আবু আজাদ/জেএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪