দুটি আইনে রাষ্ট্রপতির সম্মতি
জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে পাস হওয়া দুটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার সকালে বিল দুটিতে সম্মতি দেন তিনি। এর ফলে বিল দুটি আইনে পরিণত হল।
বিল দুটি হলো- বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল-২০১৫ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল-২০১৫। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর সোমবার দেশি-বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতি বন্ধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরস গঠনের বিধান রেখে জাতীয় সংসদে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিলটি পাস হয়।
এছাড়া গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য একটি কোম্পানি গঠনের বিধান রেখে ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল-২০১৫’ সংসদে পাস হয়।
এইচএস/আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন আইজিপি
- ২ নেপালের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
- ৩ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৪ বনানীতে সিসা বারে অভিযান, বিদেশি মদসহ যুবক গ্রেফতার
- ৫ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ চালু, নির্বাচনি প্রতিশ্রুতির নতুন অধ্যায়