মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু
পবিত্র হজপালন শেষে গতকাল মঙ্গলবার আব্দুল রাজ্জাক (৬৫) নামে আরও এক হাজি পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার পাসপোর্ট নম্বর বিওয়াই-০০৫০৮৪২। গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানায়। তিনি বেসরকারি হজ এজেন্সি লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পবিত্র হজ পালনে সৌদি আরব যান।
আব্দুল রাজ্জাকসহ চলতি বছর পবিত্র হজপালনের আগে ও পরে ৯৩ জন হাজি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ৭৯ ও নারী ১৪। মোট মৃতের মধ্যে মক্কায় ৮২ জন, মদিনায় ১০ জন ও জেদ্দায় একজন মারা যান।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যান। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এমইউ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪