সংসদ অধিবেশন বসছে ৮ সেপ্টেম্বর
প্রতীকী ছবি
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৮ সেপ্টেম্বর (রোববার) শুরু হচ্ছে। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু সংক্রান্ত ফাইলে আজ (বুধবার) স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের জনসংযোগ অধিশাখার সহকারী পরিচালক কামাল হোসেন।
এ অধিবেশন কত দিন পর্যন্ত চলবে তা নির্ধারণ করা হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। অধিবেশন শুরুর দিন এই কমিটির বৈঠক হবে। তবে সংবিধান রক্ষার এ অধিবেশনের কার্যদিবস বেশি হবে না বলে জানা গেছে।
জানা যায়, এর আগে সংসদের বাজেট ও তৃতীয় অধিবেশন ১২ জুলাই শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধ্যকতা রয়েছে।
এইচএস/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪