বাড়িতে এডিসের লার্ভা, ২ লাখ টাকা জরিমানা
রাজধানীর গুলশানে দু’টি বাসায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার গুলশানে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে গুলশান ১ নম্বর এলাকার ১৯ নম্বর রোডের ২৯ নম্বর বাড়ি ও ২১ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ির মালিককে এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন বলেন, ডিএসিসির ১৯ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় দিনের মতো আজ অভিযান চালানো হল। মোট ২০১টি বাড়ি পরিদর্শন করে ১৫টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তাদের সতর্ক করে দেয়া হয়েছে এবং ‘সাবধান এই বাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে’ লেখা স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে।
অন্যদিকে একই ভ্রাম্যমাণ আদালত ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদসহ চারটি দোকান মালিককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন বলেও জানান হেমায়েত হোসেন।
এএস/এনডিএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের