যাত্রাবাড়ীতে ২০ হাজার ইয়াবাসহ আটক ২
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন, মোছা. চম্পা পারভীন (৪৫) ও অর্জুন দাস (২৭)।
বুধবার (২১ আগস্ট) বিকেলে উত্তর যাত্রাবাড়ীর কাজলার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-পশ্চিম বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী, পেশাদার খুনি দমন টিম।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী কক্সবাজার, টেকনাফ ও কুমিল্লা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরায় বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
জেইউ/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড