ফের বাড়ল পূর্ত সচিব শহীদ উল্লার মেয়াদ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়ানো হয়েছে। বুধবার (২৮ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, আগামী ২৩ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।
২০১৭ সালের ২২ সেপ্টেম্বর চাকরির মেয়াদ শেষে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল শহীদ উল্লার। সে সময় তার পিআরএল বাতিল করে চুক্তিতে ২ বছরের জন্য গৃহায়ন ও গণপূর্ত সচিব হিসেবে নিয়োগ পান তিনি। তার সেই নিয়োগের মেয়াদ আগামী ২২ সেপ্টেম্বর শেষ হবে।
আরএমএম/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব