নড়াইলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে মাশরাফি
ফাইল ছবি।
নড়াইল-২ আসনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
তিনি জানান, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নড়াইলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেছিলেন। নড়াইলের মানুষ হিসেবে পুরোটা সময় আমরা একসঙ্গে ছিলাম।
জানা গেছে, নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিভিন্ন সময়ে পরামর্শ নিতে আসেন মাশরাফি বিন মর্তুজা।
এইউএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের