রাজধানীর আশকনায় ১ হাজার কচ্ছপ জব্দ
ফাইল ছবি
রাজধানীর আশকনা এলাকা থেকে এক হাজার বিভিন্ন প্রজাতির কচ্ছপ জব্দ করেছে র্যাব ১ এর একটি অভিযানিক দল।
বৃহস্পতিবার বিকেলে আশকনা মেডিকেল কলেজ রোডের উছারটেক এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় ১ জনকে আটক করেছে র্যাব। তবে তাৎক্ষণিকভাবে আটকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তবে এগুলো কি উদ্দেশ্যে রাখা হয়েছে তা এখনো জানা যায়নি।
এবিষয়ে সন্ধ্যা ৭ টায় একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানায় র্যাব।
এআর/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি
- ২ ঈদযাত্রার নিরাপত্তায় মাঠে থাকবে সোয়াট, ডগ স্কোয়াড, অশ্বারোহী পুলিশ
- ৩ পরীক্ষা হলে নকল ধরায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেফতার
- ৪ রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- ৫ ই-হেলথ কার্ডে স্বাস্থ্যসেবা হবে আধুনিক: মেয়র শাহাদাত