জিডিপির প্রবৃদ্ধিতে সারাবিশ্বে বাংলাদেশ শীর্ষে
গত ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১০ বছর ধরে জিডিপিতে চলতি বাজার মূল্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সারাবিশ্বের মধ্যে সবার শীর্ষে রয়েছে। স্পেক্টেটর ইনডেক্স-২০১৯-এর প্রকাশিত তথ্য থেকে এ খবর জানা যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত আলোচনা হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বর্তমান বাজার মূল্য পদ্ধতির ভিত্তিতে ২০০৯ সাল থেকে আমরা গত ১০ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছি।’
এটি ‘আমাদের জন্য ভালো’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘চলতি বছরের ২৯ আগস্ট প্রকাশিত ‘স্পেকটেক্টর ইনডেক্স-২০১৯ ’ অনুসারে গত ১০ বছরে ১৮৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ এই তালিকার শীর্ষে রয়েছে।
স্পেকটেক্টর ইনডেক্স-এর বরাত দিয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘এই সময়কালে চীন ১৭৭ শতাংশ, ভারত ১১৭ শতাংশ, মালয়েশিয়া ৭৮ শতাংশ, অস্ট্রেলিয়া ৪১ শতাংশ, ব্রাজিল ১৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে।’
সূত্র : বাসস
বিএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ২ জমা পড়েনি ১০ হাজার ‘বৈধ অস্ত্র’, পর্যালোচনা হবে আ’লীগ আমলের লাইসেন্স
- ৩ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ নির্বাচন কমিশনের ১১২ কর্মকর্তাকে বদলি
- ৫ ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী