জাতীয় মূসক দিবস বৃহস্পতিবার
জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার আহ্বান জানিয়ে সরকার বৃহস্পতিবার জাতীয় মূসক দিবস পালন করতে যাচ্ছে। এ উপলক্ষে সকাল ৯টায় জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণ থেকে র্যালি বের করবে এনবিআর।
এবিআর’র প্রশাসন শাখার দ্বিতীয় সচিব মো. সুলতান আহম্মদ স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা গেছে। মূসক দিবসকে সামনে রেখে মতবিনিময় সভার আয়োজন করেছে এনবিআর। বৃহস্পতিবার সকাল ১১টায় রাওয়া কনভেনশন হলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মো. গোলাম হোসেন।
মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
মত বিনিময় শেষে উৎপাদন, সেবা ও ব্যবসায়ী পর্যায়ে জাতীয় ও জেলাভিত্তিক সর্বোচ্চ মূসক প্রদানকারীদের মধ্যে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হবে।
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক