ছুরিকাঘাতে আরএফএল’র কর্মকর্তা নিহত : গ্রেফতার ৩
প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল’র কর্মকর্তা কামরুল ইসলাম (৩৫) হত্যার ঘটনার মূল হোতা মো. আব্দুল হক রনি ওরফে বাবুসহ (১৯) তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার রাতে টঙ্গির এরশাদনগর থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১ ব্যাটালিয়নের একটি দল। ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা সুইচ গিয়ার চাকুও উদ্ধার করেছে র্যাব।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, সোমবার দুপুরে কারওয়ানবাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
গত ৭ সেপ্টেম্বর টঙ্গী কলেজ গেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম (৩৫) নামে আরএফএল’র ওই কর্মকর্তা নিহত হন।
নিহত কামরুল ইসলাম নওগাঁ সদর উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি গৃহস্থালিতে ব্যবহার্য প্লাস্টিক পণ্য, কাস্ট আয়রন ও পিভিসিসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল’র জোনাল ম্যানেজার হিসেবে সিলেটে কর্মরত ছিলেন।
জেইউ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ২ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৩ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৪ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৫ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন