কাকভেজা বৃষ্টিতেও স্বস্তি
টানা কয়েক দিনের তীব্র দাবদাহে নগর জীবন যখন অতিষ্ট তখনই রাজধানীর কয়েকটি স্থানে নেমেছে স্বস্তির বৃষ্টি। শনিবার সকাল ৮টার দিকে এ বৃষ্টিপাত হলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি।
দীর্ঘক্ষণ বৃষ্টির প্রত্যাশা থাকলেও সকালের মৃদু এই বৃষ্টিতে রাজধানীবাসীর মনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
এদিকে, আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে, শনিবার থেকেই গরমের তীব্রতা কমে আসবে। বজ্রসহ ঝড়ের আভাস থাকলেও ভারি বর্ষণের সম্ভাবনা নেই।
বিএমডির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা জানান, প্রাকৃতিক ব্যবস্থা অনুযায়ী এমন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হচ্ছে বৃষ্টিপাত। এখনও আকাশে তুলনামূলক মেঘ কম। তবে ১-২ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। আকাশে মেঘের পরিমাণ বাড়বে।
এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ই-হেলথ কার্ডে স্বাস্থ্যসেবা হবে আধুনিক: মেয়র শাহাদাত
- ২ ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু ১ জুলাই
- ৩ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের
- ৪ এফবিআইয়ের সঙ্গে সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইজিপির
- ৫ ঢাবিতে যদি ‘গাছের ডালে কাউয়া’ স্লোগান হয় তাহলে মানবাধিকার আসবে না