চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড ও কর্ণফুলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বার) সকালে ও দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- ভাটিয়ারীর ৬ নম্বর ওয়ার্ডের মন্দ্রর কুমার শীলের ছেলে দুলাল চন্দ্র শীল (৬০) ও পটিয়ার জলুয়ার দিঘীর পাড় এলাকার মো. ওসমানের ছেলে মো. মোজাম্মেল হক (২৬)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, কর্ণফুলী থানা এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন মোজাম্মেল হক। সকালে মিনিবাসে কর্মস্থলে যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বারো আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. কাউসার জানান, সীতাকুণ্ডের ভাটিয়ারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুলাল চন্দ্রশীল নামে এক পথচারী নিহত হয়েছেন। দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বনফুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আবু আজাদ/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ২ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৩ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৪ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৫ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন