রাজধানীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
ফাইল ছবি
রাজধানীতে ঈদুল আযহার প্রধান জামাত শুক্রবার সকাল ৮টায় হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে জাতীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহের সামগ্রিক প্রস্তুতি নিয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ধর্মমন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন মেয়রের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান সভাপতিত্বে ২৫ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে জানানো হয়। ওই দিন সন্ধ্যা ৭টায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এসএ/আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ২ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৩ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৪ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৫ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন