ডিএমপি’র সহস্রাধিক কনস্টেবলকে এএসআই পদে পদোন্নতি
ঈদের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিম্ন পর্যায়ে এক হাজার ১ শ’ ৭১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদেরকে কনস্টেবল থেকে পদোন্নতি দিয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া রোববার এ সংক্রান্ত ফাইলে সই করেছেন।
এছাড়া সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) পদে থাকা ২৮ জনকে পদোন্নতি দিয়ে টাউন উপ-পরিদর্শক (টিএসআই) করা হয়েছে। আর সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) হয়েছেন ৪৩ জন।
এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লোকবল বাড়াতে গত ৬ সেপ্টেম্বর সাত হাজার ১৩৯টি নতুন পদ সৃষ্টি করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি
- ২ ঈদযাত্রার নিরাপত্তায় মাঠে থাকবে সোয়াট, ডগ স্কোয়াড, অশ্বারোহী পুলিশ
- ৩ পরীক্ষা হলে নকল ধরায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেফতার
- ৪ রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- ৫ ই-হেলথ কার্ডে স্বাস্থ্যসেবা হবে আধুনিক: মেয়র শাহাদাত