হাটের আইনশৃঙ্খলা পরিদর্শন করবেন ডিএমপি কমিশনার
রাজধানীর পশুর হাটগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে দুপুরে আফতাবনগর হাটে যাবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার দুপুর আড়াইটায় হাটটি ঘুরে হাটে পুলিশের নানা কর্মকাণ্ড পরিদর্শন করবেন তিনি। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আফতাবনগরের পরপরই কমিশনার রাজধানীর বসুন্ধরায় ৩০০ ফুট সড়কের হাট এবং খিলখেতের বনরুপা হাট এলাকা পরিদর্শন করবেন। সর্বশেষে হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।
এআর/এআরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ট্রেনে তিল ধরার জায়গা নেই
- ২ তদন্ত কমিটি গঠন, তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর নির্দেশ
- ৩ ছুটির দিনেও ফাঁকা হাতিরঝিল, খাঁ খাঁ করছে রেস্তোরাঁ-ফুড কোর্ট
- ৪ জাতীয় দিবস প্যারেডে প্রথমবারের মতো বিজিবির যান্ত্রিক বহর
- ৫ ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, গাবতলীতে বেড়েছে ব্যস্ততা