প্রবাসী কল্যাণমন্ত্রীর এপিএস হলেন রাশেদুজ্জামান
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোহাম্মদ রাশেদুজ্জামানকে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মোহাম্মদ রাশেদুজ্জামান ইতোপূর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এইচএস/এমএসএইচ/পিআর