মিনা ট্র্যাজেডি : বাংলাদেশি ২২ হাজি নিহত
ফাইল ছবি
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে বাংলাদেশের ২২ জন হাজি রয়েছেন বলে জানিয়েছেন ধর্ম সচিব চৌধুরী বাবুল হাসান। সোমবার তিনি সংবাদিকদের এ তথ্য জানান।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নিহত তিন জনের পরিচয় প্রকাশ করেছে। যদিও তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পারেননি তার স্বজনরা।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, হতাহত বাংলাদেশিদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে আরও দু-এক দিন সময় লাগবে।
এদিকে মক্কায় অবস্থানরত হাজিরা কাটিয়ে উঠতে পারেননি মিনা ট্র্যাজেডির রেশ। এখনও তাদের মনে বিরাজ করছে ভয়, আতঙ্ক, শঙ্কা। হাহাকারে ম্লান হয়ে গেছে হজের উৎসব আমেজ। কেউ কেউ আনুষ্ঠানিকতা শেষ না করেই স্বদেশে ফিরতে শুরু করেছেন।
প্রসঙ্গত, হজের আনুষ্ঠানিকতা অনুযায়ী মক্কার মিনা শহরে `শয়তানকে পাথর` মারতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন সাত শতাধিক হাজি। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও ঠিক কতজন বাংলাদেশি হাজি হতাহত হয়েছেন, তা নির্দিষ্টভাবে জানাতে পারছেন না সংশ্লিষ্টরা।
এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি
- ২ ঈদযাত্রার নিরাপত্তায় মাঠে থাকবে সোয়াট, ডগ স্কোয়াড, অশ্বারোহী পুলিশ
- ৩ পরীক্ষা হলে নকল ধরায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেফতার
- ৪ রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- ৫ ই-হেলথ কার্ডে স্বাস্থ্যসেবা হবে আধুনিক: মেয়র শাহাদাত