ফেনসিডিলবাহী ট্রাক জব্দ, দুই কারবারি আটক
রাজধানীর গাবতলী পশুর হাট এলাকা থেকে ১৩শ বোতল ফেনসিডিলবাহী একটি ট্রাক জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেসঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকরা হলেন, নওগাঁর খাদেম মন্ডল (৫০) এবং চাঁপাইনবাবগঞ্জের আলাউদ্দিন (৬২)।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে র্যাব-৪ একটি দল গাবতলী পশুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

র্যাব-৪ এর মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত হতে ফেনসিডিল সংগ্রহ করেন। এরপর ট্রাকের সামনের অংশে ড্রাইভারের সিটের পাশে কেবিনে ফেনসিডিল রাখেন। এভাবে পারস্পরিক যোগাযোগ রক্ষা করে দীর্ঘদিন যাবত ঢাকা ও আশপাশ এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে তা বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
জেইউ/জেডএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ দুই লঞ্চের রুট পারমিট বাতিল, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
- ২ লাইনচ্যুত বগি উদ্ধারে লাগতে পারে ১২ ঘণ্টা, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন
- ৩ সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- ৪ উত্তর সিটিতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ব্যবস্থা রাখা হচ্ছে
- ৫ বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম