‘মানুষকে দরিদ্রতা থেকে বের করে আনা ছিল তার আমৃত্যু সাধনা’
মানুষকে দরিদ্রতা থেকে বের করে আনা স্যার ফজলে হাসান আবেদের আমৃত্যু সাধনা ছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের প্রয়াণের পর এক টুইট বার্তায় একথা জানান তিনি। পাশাপাশি নিজের কীর্তিতে মহীয়ান এই বাংলাদেশির মৃত্যুতে শোকাহত পরিবার এবং তার বৃহত্তর পরিবার ব্র্যাক ওয়ার্ল্ডের প্রতি শোক ও সমবেদনা জানান সেপ্পো।
তিনি লিখেছেন, ‘সাফল্যমণ্ডিত জীবন এবং তার রেখে যাওয়া দর্শনে ফজলে হাসান আবেদ এমন এক ব্যক্তিত্ব ছিলেন, যিনি বিশ্বে পরিবর্তন আনতে চেয়েছিলেন। মানুষকে দরিদ্রতা থেকে বের করে আনা ছিল তার আমৃত্যু সাধনা। তার এই প্রচেষ্টার কথা কখনই ভুলে যাওয়া সম্ভব নয়।’
উল্লেখ্য, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান।
তার প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক মাত্র এক লাখ কর্মী নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর ১১টি দেশের ১২০ মিলিয়ন মানুষকে বিভিন্ন সেবা দিয়ে চলেছে।
জেপি/এসআর/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ২ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৩ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৪ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক
- ৫ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু