ফজলে হাসান আবেদের কুলখানি শুক্রবার
বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কুলখানি আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক।
এ উপলক্ষে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) বাদ আসর এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দোয়া অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য স্যার ফজলে হাসান আবেদের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্যার ফজলে হাসান আবেদের মৃত্যু হয়। গত ২২ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপন ও জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
জেপি/এমএসএইচ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ২ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৩ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৪ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক
- ৫ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু