সাব-রেজিস্ট্রার পদে ২১ জনের পদায়ন, বদলি ২৩
সাব-রেজিস্ট্রার পদে ২১ জনকে পদায়ন করা হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) নিবন্ধন অধিদফতরে নতুন নিয়োগ পাওয়া সাব-রেজিস্ট্রারদের পদায়ন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আদেশে এসব সাব-রেজিস্ট্রারদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগ দেয়ার জন্য নির্দেশও দেয়া হয়েছে।
এরা সবাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদ পাননি। সাব-রেজিস্ট্রার পদের শূন্যতা দূর করার জন্য সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদা থেকে জরুরিভাবে এ পদগুলো পূরণ করল আইন মন্ত্রণালয়।
অপর আদেশে ২৩ সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলির প্রস্তাব আইন ও বিচার বিভাগ অনুমোদন দিয়েছে বলে আদেশে বলা হয়েছে।
এই ২৩ সাব-রেজিস্ট্রারদের ৯ ফেব্রুয়ারির মধ্যে তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বিধি অনুযায়ী বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য বিজ্ঞপ্তি জারির করতে নিবন্ধন মহাপরিদর্শককে অনুরোধ জানানো হয়েছে।
পদায়ন পাওয়া সাব-রেজিস্ট্রারদের তালিকা
বদলি হওয়া সাব রেজিস্ট্রারদের তালিকা
আরএমএম/এফআর/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ পিলখানার ঘটনা রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব
- ২ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামে নকল ওয়েবসাইট তৈরি করে প্রতারণার চেষ্টা
- ৩ ‘গ্যাস নিয়ে ঝামেলায় আছি, রান্না করতে গেলে মেজাজ খারাপ হয়’
- ৪ স্পোর্টস ডিপ্লোম্যাসি কাজে লাগানো নিয়ে শামা-আমিনুলের আলোচনা
- ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন কংগ্রেস সদস্য