বাংলাদেশিদের লিবিয়া ভ্রমণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা
বাংলাদেশি নাগরিকদের যুদ্ধবিধ্বস্ত লিবিয়া সফর না করতে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- লিবিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে এ নিয়ে নতুন করে নির্দেশনা জারি করা না পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া সফর থেকে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, এ বছরের জুলাই মাসে লিবিয়ায় বাংলাদেশ মিশন প্রত্যাহার করে নেয়া হয়। সেখানকার কর্মকর্তা ও কর্মীদের তিউনিসিয়ায় স্থানান্তর করা হয়। প্রায় ৪০ হাজার বাংলাদেশি বর্তমানে সেখানে অনিশ্চয়তায় জীবনযাপন করছেন।
এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ সংসদের সাউন্ড সিস্টেম ও হেডফোন নিয়ে জামায়াত এমপির ক্ষোভ
- ২ নকশাবহির্ভূত ভবন নির্মাণ, রাজউক কর্মকর্তাসহ ৬ জনের নামে মামলা
- ৩ পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
- ৪ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৫ স্বাধীনতার পর বাড়াবাড়ি করতে গিয়ে জাসদ হারিয়ে গেছে