এনসিপির উদ্দেশে মনিরুল হক
স্বাধীনতার পর বাড়াবাড়ি করতে গিয়ে জাসদ হারিয়ে গেছে
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী/ছবি: ভিডিও থেকে নেওয়া
বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, জাসদও গেছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
এনসিপির নেতাদের উদ্দেশে মনিরুল হক চৌধুরী বলেন, এনসিপির নেতা, বয়স কম হলেও শ্রদ্ধা করি, এই কারণে করি তারা সাহসী সন্তান। তারা এ যুগের চাহিদা। একটি কথা মনে করবেন, স্বাধীনতার পরও একটা মেধাবী শ্রেণি এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও (জাসদ) গেছে। আমাদের যেন সবকিছু হজম করার তৌফিক দেয়।
আরও পড়ুন
‘ওকালতি করি তো তাই মাই লর্ড শব্দটা মুখে চলে আসে’
সংসদে দেখে দেখে পড়া অনুমোদিত না: স্পিকার
২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি
জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ৯১’ সংসদে আপনাদের সঙ্গে কাজ করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা যখন প্রশ্ন করেন, মনে হয় এই দেশে ১৫ বছর, ২০ বছর বিএনপি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতি, দেশ, মানুষের, বিরোধী দলের অনেক বিরোধ উপেক্ষা করে জামায়াতের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। আপনাদের নেতা অধ্যাপক গোলাম সরোয়ার এই সংসদে একটা কথা বলেছেন, ‘যার জন্য শিরনি খাইলা, মোল্লা চিনলা না’।
তিনি বলেন, আপনারা ৩০ বছর পর্যন্ত রাজনীতিকে নিয়ে এসেছেন, তার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানটুকু একটু স্মরণও করেন না; মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ। যেমন জাসদ মনে করতো আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ। তাতে দেশ ইতিহাস কোথায় গেছে, সেটা বিবেচনা করার মতো আপনাদের বুদ্ধি-বিদ্যা আছে। আল্লাহ জাতিকে কয়বার সময় দেবেন। আল্লাহ দিয়েও দেখেন, নিয়েও দেখেন।
আরএএস/ইএ
টাইমলাইন
- ০৪:৩১ পিএম, ১৫ মার্চ ২০২৬ স্বাধীনতার পর বাড়াবাড়ি করতে গিয়ে জাসদ হারিয়ে গেছে
- ০২:৪০ পিএম, ১৫ মার্চ ২০২৬ বিরোধীদলীয় নেতাকে থামালেন স্পিকার
- ০২:২২ পিএম, ১৫ মার্চ ২০২৬ সংসদ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
- ০২:১৬ পিএম, ১৫ মার্চ ২০২৬ সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ০২:০২ পিএম, ১৫ মার্চ ২০২৬ গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ০১:৩৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো ১৩৩ অধ্যাদেশ
- ১২:৫৪ পিএম, ১৫ মার্চ ২০২৬ ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- ১২:৩৭ পিএম, ১৫ মার্চ ২০২৬ বাঘ বিধবা ভাতা চালুর দাবি সংসদে
- ১১:৫৬ এএম, ১৫ মার্চ ২০২৬ আওয়ামী লীগ শাসনামলের ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে
- ১১:০৮ এএম, ১৫ মার্চ ২০২৬ সংসদ অধিবেশন শুরু
- ১০:০৮ এএম, ১৫ মার্চ ২০২৬ সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়, যেসব বিষয় নিয়ে আলোচনা হবে
- ০৯:০৭ পিএম, ১২ মার্চ ২০২৬ জুলাই-আগস্টের পর আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেনাবাহিনী
- ০৭:০০ পিএম, ১২ মার্চ ২০২৬ মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাতজনের নামে শোক জানালো সংসদ
- ০৪:৪১ পিএম, ১২ মার্চ ২০২৬ দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি
- ০৪:৩৩ পিএম, ১২ মার্চ ২০২৬ এই রাষ্ট্রপতিকে আমরা দফায় দফায় প্রত্যাখ্যান করেছি: জামায়াত আমির
- ০৪:২৫ পিএম, ১২ মার্চ ২০২৬ চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি
- ০৪:১০ পিএম, ১২ মার্চ ২০২৬ রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ০৪:০৭ পিএম, ১২ মার্চ ২০২৬ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
- ০৩:৫২ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদে রাষ্ট্রপতির ভাষণের আগে বিরোধী দলের হট্টগোল, প্ল্যাকার্ড প্রদর্শন
- ০৩:৫১ পিএম, ১২ মার্চ ২০২৬ বিএনপির এমপিদের দ্রুত সংবিধান সংস্কার কমিশনে শপথের আহ্বান নাহিদের
- ০৩:৪৪ পিএম, ১২ মার্চ ২০২৬ রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট
- ০৩:৩৩ পিএম, ১২ মার্চ ২০২৬ ফ্যাসিস্ট ও দোসররা যেন সংসদে কথা বলতে না পারে: নাহিদ
- ০৩:২২ পিএম, ১২ মার্চ ২০২৬ খালেদা জিয়াকে নিয়ে যে কবিতা আবৃত্তি করলেন মির্জা ফখরুল
- ০৩:১৮ পিএম, ১২ মার্চ ২০২৬ ৫৪ বছরের বাংলাদেশে ৪৩ বছর দাপটের সঙ্গে রাজনীতি করেছেন খালেদা জিয়া
- ০২:৪০ পিএম, ১২ মার্চ ২০২৬ ত্রয়োদশ সংসদের কার্যক্রম দেখতে দেশবাসী মুখিয়ে আছে: স্পিকার
- ০২:৩২ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত্রী
- ০২:০৮ পিএম, ১২ মার্চ ২০২৬ দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদ অর্থবহ করতে চাই
- ০১:৪৪ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা
- ০১:২৬ পিএম, ১২ মার্চ ২০২৬ খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
- ১২:৫২ পিএম, ১২ মার্চ ২০২৬ মন্ত্রী হলেন আহমেদ আযম খান
- ১২:২৫ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদকে যুক্তি-আলোচনা-সমাধানের কেন্দ্রে পরিণত করতে চান প্রধানমন্ত্রী
- ১২:২১ পিএম, ১২ মার্চ ২০২৬ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
- ১২:১০ পিএম, ১২ মার্চ ২০২৬ ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত
- ১১:৫১ এএম, ১২ মার্চ ২০২৬ ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- ১১:৪৭ এএম, ১২ মার্চ ২০২৬ সভাপতির প্রস্তাবে সমর্থন, তবে সরকারি দল আলোচনা করতে পারতো
- ১১:৪৪ এএম, ১২ মার্চ ২০২৬ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ
- ১১:২৯ এএম, ১২ মার্চ ২০২৬ সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ
- ১১:২৪ এএম, ১২ মার্চ ২০২৬ দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান
- ১১:২২ এএম, ১২ মার্চ ২০২৬ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য
- ১১:০৭ এএম, ১২ মার্চ ২০২৬ স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদ অধিবেশন