জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি
জাতীয় পে-স্কেল ও জীবনযাপন ব্যয়ের সঙ্গে সংগতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকদের সুপারিশ ও মতামতকে উপেক্ষা করে সরকার মালিক পক্ষের সুপারিশের ভিত্তিতে শ্রম আইন ও বিধিমালা তৈরি করেছে। শ্রমিক স্বার্থবিরোধী সকল আইন অবিলম্ববে বাতিলের দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, সাম্প্রতি সরকার কর্মকর্তা কর্মচারীদের জন্য পে-স্কেল ঘোষণা করেছে। এর আওতায় মাত্র ২১ লাখ মানুষ। কিন্তু দেশের মোট শ্রমশক্তি ৬ কোটি ১০ লাখ, তাহলে বাকি শ্রমিকদের অবস্থা কি হবে। অবিলম্বে পে স্কেল ও জীবন যাপন ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ করে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করার আহবান জানান বক্তারা।
সংগঠনের মহানগর শাখার সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জাহেদুল হক মিলু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও সেলিম মাহমুদ প্রমুখ।
এএস/জেড্এইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ তারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেলো স্ত্রীর
- ২ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ৩ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৪ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৫ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ