বনানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত
প্রতীকী ছবি
রাজধানীর বনানী থানাধীন সৈনিকক্লাবে মিনিবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওসি মো. সালাউদ্দিন জানান, মিরপুর-১৪ নম্বরগামী একটি মিনিবাস এক পথচারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি জানান, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ট্রেনে তিল ধরার জায়গা নেই
- ২ তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর নির্দেশ
- ৩ ছুটির দিনেও ফাঁকা হাতিরঝিল, খাঁ খাঁ করছে রেস্তোরাঁ-ফুড কোর্ট
- ৪ জাতীয় দিবস প্যারেডে প্রথমবারের মতো বিজিবির যান্ত্রিক বহর
- ৫ ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, গাবতলীতে বেড়েছে ব্যস্ততা