উপ-সচিবসহ ওয়াসার ৮ জনকে দুদকে তলব
নিয়োগ দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে চট্টগ্রাম ওয়াসার উপ-সচিব মো. জাহাঙ্গীর আলমসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে বুধবার সংশ্লিষ্টদের কাছে তলবের এ নোটিশ পাঠানো হয়েছে। কমিশনের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরিত ওই নোটিশ তাদের আগামী ৯ ও ১০ নভেম্বর দুদকের জিজ্ঞাসাবাদে হাজির থাকতে বলা হয়েছে।
৯ নভেম্বর চট্টগ্রাম ওয়াসার সহকারী প্রকৌশলী (সিভিল) ফারহানা জেবিন, অ্যাকাউন্ট অ্যাসিসটেন্ট আফসানা নূর, রাজস্ব কর্মকর্তা মীর হোসেন ও লিয়াকত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের