রোহিঙ্গাদের বিয়ে করতে পারবেন না বাংলাদেশিরা
রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের বিয়ে নিষিদ্ধ করে পরিপত্র জারি হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। কোনো কাজী রোহিঙ্গার সঙ্গে বাংলাদেশিদের বিবাহ নিবন্ধন করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৪’ এর শেষ দিনের চতুর্থ অধিবেশনে আইন ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
সভায় বাল্য বিবাহ, রোহিঙ্গাদের বিবাহের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে আনিসুল হক আরও বলেন, রোহিঙ্গাদের বিয়ের বিষয়ে আজই (বৃহস্পতিবার) আমার মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি হবে। এ পরিপত্র অনুযায়ী রোহিঙ্গাদের সঙ্গে বিবাহ রেজিস্ট্রি নিষিদ্ধ করা হবে। কোনো কাজী বাংলাদেশি নাগরিকের সঙ্গে বিবাহ রেজিস্ট্রি করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ - জাতীয়
- ১ এশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
- ২ বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- ৩ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ
- ৪ নারী সেজে ফাঁদ-ব্ল্যাকমেইল-ধর্ষণ: জিডির সূত্রে গ্রেফতার রাব্বি
- ৫ সরকারি চাকরিতে শূন্য পদ পূরণে তথ্য চাইলো জনপ্রশাসন মন্ত্রণালয়