কেরানীগঞ্জে ত্রাণ নিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু
প্রতীকী ছবি
ঢাকার কেরানীগঞ্জ থানার খেজুরবাগ এলাকায় ত্রাণ নিতে গিয়ে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক মীর খলিলকে (৪৫) আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পরিবারের অভিযোগ, ত্রাণ দেয়ার নাম করে ওই শিশুকে বাড়িতে নিয়ে প্রায় চার ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করা হয়।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহ জামান বলেন, রোববার বিকেল ৩টায় শিশুটি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিং করে। পরে রাত ৮টায় শিশুটিকে তার বাড়ি সামনে রেখে ধর্ষক পালিয়ে যায়।
তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়। এরপর ওই শিশুসহ ধর্ষণের অভিযোগে আটক খলিলকে আদালতে সোপর্দ করা হয়। আদালতে ওই শিশুর জবানবন্দি গ্রহণ করেন এবং খলিলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেইউ/বিএ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের