পাবনা-৪ সংসদীয় আসন শূন্য ঘোষণা
সংসদ সদস্য শামসুর রহমান শরীফ মারা যাওয়ায় পাবনা-৪ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
সোমবার সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
গত ২ এপ্রিল ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
এইচএস/বিএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ তারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেলো স্ত্রীর
- ২ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ৩ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৪ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৫ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ